ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

স্ত্রীকে নিয়ে যা লিখলেন সংগীতশিল্পী আতিফ আসলাম, মুগ্ধ ভক্তরা

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:২৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:২৫:২৯ পূর্বাহ্ন
স্ত্রীকে নিয়ে যা লিখলেন সংগীতশিল্পী আতিফ আসলাম, মুগ্ধ ভক্তরা

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কাছে স্ত্রী সারাহ ভরওয়ানার জন্মদিন কেবল এক দিনের উদযাপন নয়। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি জানিয়েছেন, স্ত্রীকে উদযাপনের জন্য একটি দিন যথেষ্ট নয়; বরং পুরো সপ্তাহ কিংবা মাসজুড়েই তাঁকে উদযাপন করতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর প্রতি ভালোবাসামাখা বার্তা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই গায়ক।

সোমবার (১৯ অক্টোবর) ইনস্টাগ্রামে সারাহর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি প্রকাশ করেন আতিফ। ছবিগুলোতে রয়েছে ভ্রমণের স্মৃতি, একসঙ্গে রাতের খাবার খাওয়ার মুহূর্ত এবং দুজনের সেলফি। তারকাখ্যাতির বাইরেও তাঁদের ব্যক্তিগত জীবনের আনন্দঘন কিছু মুহূর্ত উঠে এসেছে এসব ছবিতে।

পোস্টের ক্যাপশনে আতিফ লিখেছেন, ‘শুভ সারাহ দিবস, সপ্তাহ ও মাস। তোমাকে উদযাপনের জন্য একটি দিন কখনোই যথেষ্ট হতে পারে না। তোমার শক্তি, তোমার হৃদয় আর তুমি যেমন, তোমার সবকিছুর প্রতিই আমি মুগ্ধ, আমার রানি।’

স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে অবশ্য আতিফের এই পোস্টই প্রথম নয়। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সারাহকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একবার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আক্ষেপের সুরে বলেছিলেন, আরও আগে সারাহর সঙ্গে পরিচয় হলে একসঙ্গে আরও অনেক স্মৃতি তৈরি করা যেত।

আতিফ ও সারাহর পরিচয় বহু বছরের। সারাহ যখন লাহোরের কিনেয়ার্ড কলেজে পড়াশোনা করতেন, তখন তাঁদের পরিচয় হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কনসার্ট আয়োজনের সঙ্গেও যুক্ত ছিলেন সারাহ। একপর্যায়ে বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা, এরপর প্রেম। ২০১১ সালের অক্টোবরে বাগ্‌দান করেন তাঁরা। ২০১৩ সালের মার্চে লাহোরে বিয়ের মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু করেন এই দম্পতি।

বর্তমানে তাঁদের পরিবারে রয়েছে তিন সন্তান—দুই ছেলে আবদুল আহাদ ও আরিয়ান এবং মেয়ে হালিমা। ২০২৩ সালের মার্চে জন্ম নেয় তাঁদের মেয়ে হালিমা।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি সংগীতেও নিজের অবস্থান ধরে রেখেছেন আতিফ আসলাম। আবেগঘন কণ্ঠ ও রোমান্টিক গানের জন্য দক্ষিণ এশিয়াজুড়ে তাঁর রয়েছে বিপুল শ্রোতাপ্রিয়তা। ‘আদত’, ‘তেরে হোনে লাগা হুঁ’ ও ‘দিল দিয়া গল্লাঁ’র মতো গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।

দীর্ঘ ১৮ বছর পর গত ৩১ জুলাই পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন আতিফ। ‘সুবাহ আয়ে না’ শিরোনামের এই অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আলোচনার মধ্যেই স্ত্রীকে ঘিরে তাঁর ভালোবাসার প্রকাশ ভক্তদের সামনে তুলে ধরল গায়কের জীবনের আরেকটি দিক।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে