ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

রাতে গ্রাহকের বাড়িতে হাজির পল্লী বিদ্যুতের ডিজিএম, লাখ টাকার বিল নামলো ১১৮২ টাকায়

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:৪৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:৪৫:৪০ পূর্বাহ্ন
রাতে গ্রাহকের বাড়িতে হাজির পল্লী বিদ্যুতের ডিজিএম, লাখ টাকার বিল নামলো ১১৮২ টাকায়

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক আবাসিক গ্রাহকের ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলের দ্রুত সমাধান হয়েছে। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

ঘটনার দিন রাতেই বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাহকের বাড়িতে গিয়ে সংশোধিত বিলের কপি পৌঁছে দেন। গ্রাহকও তাৎক্ষণিকভাবে বিলটি পরিশোধ করেন।

জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান, এজিএম রাহাত ও মিটার রিডার জামাল উদ্দিন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়িতে যান।

সেখানে তাঁরা ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার বিদ্যুৎ বিলটি সংশোধন করে ১ হাজার ১৮২ টাকার নতুন বিল গ্রাহকের হাতে তুলে দেন।

পল্লী বিদ্যুৎ সমিতির নথি অনুযায়ী, যে মিটারের বিপরীতে এই ভুতুড়ে বিল পাঠানো হয়েছিল, সেটি বাড়িটির প্রয়াত আবু তাহেরের নামে নিবন্ধিত। বর্তমানে মিটারটি ব্যবহার করছেন তাঁর নাতি শহীদুল ইসলাম (রনি)।

সংশোধিত বিল পেয়ে সন্তোষ প্রকাশ করে শহীদুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যুৎ বিলেই মূলত ভুলটি করা হয়েছিল। রাতে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা সরাসরি এসে সঠিক বিলের কপি দিয়ে গেছেন এবং আমি সঙ্গে সঙ্গে ১ হাজার ১৮২ টাকা পরিশোধ করেছি। যিনি বিল তৈরি করেছেন, তিনি ভুলবশত এটি করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য সব সাংবাদিকের প্রতি আমি কৃতজ্ঞ।”

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জুনায়েদুর রহমান বলেন, তিনি নিজে গিয়ে রাতেই সংশোধিত বিলটি দিয়ে এসেছেন এবং গ্রাহকও তা পরিশোধ করেছেন। মূলত টাইপিংয়ের ভুলের কারণে এমনটি হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে