ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া

আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ?

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ১১:২৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ১১:২৪:০২ পূর্বাহ্ন
আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ?

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় হারে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বড় ব্যবধানের পরাজয়ে ফাইনালে ওঠার আশা এখনো টিকে আছে টাইগারদের। যদিও শুধু আফগানিস্তানকে হারালেই চলবে না, নেট রানরেটের সমীকরণ মেলাতে জিততে হবে নির্দিষ্ট ব্যবধানে।

সোমবার (১৯ অক্টোবর) আবুধাবিতে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ২৯৪ রান সংগ্রহের পর জিম্বাবুয়েকে মাত্র ১৩৬ রানে অলআউট করে আফগানরা। এই জয়ে আফগানিস্তানের নেট রানরেট দাঁড়িয়েছে +৩.১৬০। অন্যদিকে জিম্বাবুয়ের নেট রানরেট -০.৫৯০ এবং বাংলাদেশের -১.৯৮০।

তিন দলের এই প্রতিযোগিতায় প্রত্যেক দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। জিম্বাবুয়ে ও আফগানিস্তান ইতিমধ্যে একটি করে জয় পেয়েছে। ফলে আগামী বুধবার বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি টাইগারদের ফাইনালে ওঠার সম্ভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগে ব্যাট করলে জিততে হবে অন্তত ৪১ রানে

বাংলাদেশ আগে ব্যাট করলে ফাইনালে ওঠার সমীকরণ তুলনামূলক সহজ। সে ক্ষেত্রে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। এতে বাংলাদেশের নেট রানরেট জিম্বাবুয়ের চেয়ে ভালো হওয়ার সুযোগ তৈরি হবে। তবে ৪০ বা তার কম রানের ব্যবধানে জিতলে জিম্বাবুয়েকে টপকানো কঠিন হবে।

পরে ব্যাট করলে তাড়া করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে

বাংলাদেশ পরে ব্যাট করলে লক্ষ্য তাড়া করতে কত ওভার লাগছে, সেটিই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে, আফগানিস্তান ২৫০ রান করলে বাংলাদেশকে ২৫১ রানের লক্ষ্য ৪১ ওভার ৩ বলের মধ্যে অর্জন করতে হবে। অর্থাৎ ৫০ ওভার শেষ হওয়ার ৮ ওভার ৩ বল আগে জয় নিশ্চিত করতে হবে।

আফগানিস্তান ২০০ রান করলে ২০১ রানের লক্ষ্য তাড়া করতে হবে সর্বোচ্চ ৪০ ওভার ৩ বলের মধ্যে। আর আফগানদের সংগ্রহ ৩০০ হলে ৩০১ রানের লক্ষ্য পূরণ করতে হবে ৪২ ওভার ২ বলের মধ্যে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ৯৯ রানের সেই পরাজয়ই এখন ফাইনালে ওঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বড় ব্যবধানের হার বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

আগামী বুধবার (২১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিতে জয় পাওয়ার পাশাপাশি জয়ের ব্যবধান ও রান তোলার গতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নেট রানরেটের সমীকরণ মেলাতে পারলেই ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে তাওহীদ হৃদয়ের দল।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে

হিজলায় ৫১ লাখ মিটার পরিত্যক্ত ‎জাল উদ্ধার, আটক ২০ জেলে