ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫ তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে ‘আমি বন্দী কারাগারে’ গায়ক মুজিব পরদেশী কারাগারে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার জবিতে ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ, ভিপি-জিএসকে মেরে বের করে দেওয়ার অভিযোগ স্বাস্থ্যখাতের বাজেটের সুফল পৌঁছাতে হবে রোগীর দোরগোড়ায়: এমপি শফিকুল ইসলাম মিলন

শাহরুখের ‘মান্নাত’ সম্প্রসারণে আর আইনি বাধা নেই

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১০:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১০:১৬:২১ অপরাহ্ন
শাহরুখের ‘মান্নাত’ সম্প্রসারণে আর আইনি বাধা নেই

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’ সম্প্রসারণের পথে আর কোনো আইনি বাধা নেই। বাড়িটিতে নতুন করে দুটি তলা নির্মাণের অনুমতির বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি খারিজ করে জানায়, আবেদনকারীর উদ্দেশ্য নিয়ে আদালতের সন্দেহ রয়েছে। এমন পরিস্থিতিতে মামলাটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পরিবেশকর্মী সন্তোষ দৌন্দকর অভিযোগ করেছিলেন, নিয়ম ভেঙে শাহরুখ খানকে ‘মান্নাত’-এ সপ্তম ও অষ্টম তলা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। তার দাবি ছিল, সমুদ্রতীরবর্তী এ এলাকায় ৫ কোটি রুপির বেশি ব্যয়ের নির্মাণকাজে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন, যা নেওয়া হয়নি। এছাড়া নির্মাণকাজের জন্য দুটি পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনা ভেঙে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে সুপ্রিম কোর্ট এসব অভিযোগ গ্রহণ করেনি এবং মামলাটি পুনরায় পরিবেশ আদালতে পাঠানোর আবেদনও নাকচ করে দেয়।

আগের অনুমোদন অনুযায়ী, ‘মান্নাত’-এ বেসমেন্টসহ ছয় তলা ছিল। নতুন ছাড়পত্রের ফলে ভবনটি বেসমেন্টসহ আট তলা পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। সম্প্রসারণ শেষে ভবনটির উচ্চতা হবে প্রায় ৩৭ মিটার।

সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে ‘মান্নাত’-এর নির্মাণকাজ এগিয়ে নিতে শাহরুখ খানের সামনে আর কোনো আইনি বাধা থাকল না।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক

শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক