ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক ধরা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি

  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ১০:১৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ১০:১৯:৩৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন বিএনপির নয়জন নেতাকর্মী। তাঁদের মধ্যে আটজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বাকি একজন এখনো জিডি করেননি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে মোবাইল ফোন হারানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটের ছেলে তাওসীফ আজাদ। তাঁর ফোন হারানোর ঘটনায় বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে।

আবুল কালাম আজাদ সুইট বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করে চলে যাওয়ার সময় তাঁর ছেলে মঞ্চের পেছনের দিকে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে কেউ তাঁর ছেলের মোবাইল ফোন নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

পুলিশ জানায়, জনসভায় মোবাইল ফোন হারানোর ঘটনায় বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজপাড়া থানায় সাতটি জিডি হয়েছে। এ ছাড়া বোয়ালিয়া থানায়ও একটি জিডি করা হয়েছে। তবে ফোন হারানো আরও কয়েকজন এখনো থানায় অভিযোগ করেননি।

ফোন হারানো ব্যক্তিদের একজন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশা। এ ঘটনায় তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, রাজশাহীর মাদরাসা মাঠে বিএনপির জনসভায় তাঁর মোবাইল ফোন চুরি হয়েছে। তাঁর ফোন থেকে অনাকাঙ্ক্ষিত কোনো বার্তা গেলে বা বিব্রতকর কোনো পোস্ট প্রকাশিত হলে তা এড়িয়ে যাওয়ার অনুরোধও জানান তিনি।

ফরহাদ বাদশা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মাদরাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তাঁর পাঞ্জাবির পকেট কেটে মোবাইল ফোনটি চুরি করা হয়েছে বলে তিনি মনে করছেন। তবে এ ঘটনায় এখনো জিডি করেননি। বুধবার থানায় গিয়ে জিডি করবেন বলে জানান তিনি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মোবাইল ফোন হারানোর ঘটনায় এ পর্যন্ত সাতটি জিডি হয়েছে। হারানো ফোন উদ্ধারে পুলিশ চেষ্টা চালাবে। কোনো অপরাধী শনাক্ত হলে তাঁকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাগুরায় যুবদল নেতাকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ

মাগুরায় যুবদল নেতাকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ