ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক লাকসামে কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের শক্তি ও অস্তিত্ব: রাষ্ট্রপতি বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, আবু বকর সিদ্দিক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৯:৪৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৯:৪৪:৩১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, আবু বকর সিদ্দিক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে আলোচনায় আসা আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের মন্তব্যের ঘরে এ মন্তব্য করেন ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট ব্যবহারকারী। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

এরপর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম, রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’

ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ ঘটনায় মন্তব্যটির উদ্দেশ্য এবং এর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি কোনো বাস্তব হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানান বিএনপি নেতারা।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দলটির সহসভাপতি আলী আশরাফ মাসুমও মন্তব্যটি প্রধানমন্ত্রীর প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখার প্রয়োজনীয়তার কথা জানান।

এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানিয়েছিলেন, মন্তব্যটি উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক