ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক লাকসামে কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের শক্তি ও অস্তিত্ব: রাষ্ট্রপতি বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের

সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১০:০৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১০:০৩:২২ পূর্বাহ্ন
সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির এই নেত্রীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যুব মহিলা লীগের পদধারী নেত্রী বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নাশকতা-সংক্রান্ত একটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ