ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক লাকসামে কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের শক্তি ও অস্তিত্ব: রাষ্ট্রপতি বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের ৪২ জন বিএনপির নেতাকর্মী ও স্বজন, অভিযোগ জামায়াতের

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১০:১৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১০:১৬:৩৪ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের ৪২ জন বিএনপির নেতাকর্মী ও স্বজন, অভিযোগ জামায়াতের

 

চুয়াডাঙ্গায় নতুন নিয়োগ পাওয়া ৪৫ জন বিসিআইসি সার ডিলারের মধ্যে ৪২ জন বিএনপির নেতাকর্মী, তাঁদের স্বজন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ করেছেন জামায়াতের দুই সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও মো. রুহুল আমিন।

বুধবার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন। একই সঙ্গে নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান।

তাঁদের অভিযোগ, যোগ্য ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আগে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেন তাঁরা।

অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা। উপজেলা পর্যায়ের কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ দেওয়ার পর নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নে সার ডিলার নিয়োগের তদন্ত নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন ব্যবসায়ী পঙ্কজ কুমার মণ্ডল। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করে নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তিনি।

পঙ্কজের ভাষ্য, গত ২ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তিনি আবেদন করেন। ১০ সেপ্টেম্বর উপজেলা থেকে তিন কর্মকর্তা তাঁর কাগজপত্র ও গুদাম পরিদর্শন করেন। ওই ইউনিয়নে ১১ জনের গুদাম পরিদর্শন করা হলেও শেষ পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম হালদার ডিলার হিসেবে নিয়োগ পান।

পঙ্কজের দাবি, প্রার্থীদের যোগ্যতা ও ব্যবসায়িক অভিজ্ঞতা যথাযথভাবে যাচাই না করেই নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নে বিএনপি নেতা আসাদুজ্জামান খান মিন্টুর স্ত্রী লায়লাতুন্নাহারকে ডিলার নিয়োগ এবং সিমেন্টের দোকানে ‘জারিফ এন্টারপ্রাইজ’ নামে সাইনবোর্ড টাঙিয়ে সেটিকে সার বিক্রয়কেন্দ্র হিসেবে দেখানোর অভিযোগ রয়েছে। সদর ইউনিয়নের ডিলার গাজী হাফিজুর রহমান গুটুদিয়ার একটি বরফকলকে গুদাম হিসেবে দেখিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

মাগুরখালীতে আওয়ামী লীগ নেতা সুকৃতি মণ্ডলের মিষ্টির দোকানে সার বিক্রির সাইনবোর্ড এবং আটলিয়ায় বিএনপি নেতা আবদুল মালেক সরদারের ডিলারশিপ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার বলেন, আবেদনে দেওয়া তথ্যের সঙ্গে সরেজমিন পরিদর্শনের তথ্যের কোনো গরমিল রয়েছে কি না, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ডিলারশিপ বাতিল করা হবে।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর পৌরসভায় ইফাজ এগ্রোকে সার ডিলার নিয়োগের সুপারিশ নিয়ে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযোগ করেছেন ব্যবসায়ী হামিদুর রহমান ও ইয়াছিনুর রহমান।

তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে মুরগি, মাছ ও গরুর খাদ্য বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জাকির হোসেনের ভাই ইকবাল হোসেনও বিএডিসির সার ডিলার। এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় ২৫ টন সার ধারণক্ষমতার জায়গা নেই এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় একতরফাভাবে বিধিবহির্ভূত সুপারিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

চন্দ্রগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ থাকা বাহার উদ্দিনের ডিলার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

ইফাজ এগ্রোর স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি আবেদন করেছেন এবং অন্য কেউ আবেদন করেননি। তাঁর দাবি, সার ও পশুখাদ্যের দোকান আলাদা। তাঁর ভাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নয়, বিএডিসির ডিলার।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ বলেন, এখনো চূড়ান্ত নিয়োগ হয়নি; সুপারিশের প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা

সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে গত ১৪ অক্টোবর দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। তাঁদের আশঙ্কা, এ ধরনের নিয়োগের ফলে কৃষকেরা সময়মতো ও ন্যায্য মূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়তে পারেন। তাঁরা বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের তৃণমূলের নেতাকর্মীদের বঞ্চিত করে একটি গোষ্ঠীর তৈরি তালিকার ভিত্তিতে ডিলারশিপ চূড়ান্ত করা হয়েছে। তাঁদের আরও দাবি, একটি রাজনৈতিক পরিবারের প্রভাব খাটিয়ে নিকটাত্মীয়, স্ত্রী-সন্তান ও শ্যালক-শ্যালিকার নামে একাধিক ডিলারশিপ দেওয়া হয়েছে এবং এতে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। সার ব্যবসা বা কৃষির সঙ্গে আগে যুক্ত ছিলেন না, এমন ব্যক্তিদেরও ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো ও সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ অন্যরা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক