ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক লাকসামে কর্ণফুলী ট্রেনের ৩ বগি লাইনচ্যুত সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের শক্তি ও অস্তিত্ব: রাষ্ট্রপতি বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬৬ পদাতিক ডিভিশন পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১০:১৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১০:১৭:৪০ পূর্বাহ্ন
যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

সাত দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাস। বুধবার (২১ অক্টোবর) নয়াদিল্লির এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁরা অঙ্গীকার করেছেন, আইন অনুযায়ী যন্তর মন্তরকে আবার বিক্ষোভস্থল হিসেবে স্বীকৃতি দেওয়া না হওয়া পর্যন্ত সেখানে কোনো বিক্ষোভ কর্মসূচির ডাক দেবেন না। খবর এনডিটিভির।

আদালতের নথি অনুযায়ী, মুক্তির আগে দেওয়া অঙ্গীকারনামায় দুই নেতা বলেছেন, তাঁরা শান্তি ভঙ্গ করবেন না এবং বিচারব্যবস্থা ও আদালতের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। শান্তি, আইনশৃঙ্খলা ও জনশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা। ভবিষ্যতে কোনো প্রতিবাদ কর্মসূচি আয়োজন করলে তা সংবিধানের সীমার মধ্যে থেকেই করা হবে বলে অঙ্গীকার করেছেন।

মুক্তির নির্দেশ দেওয়ার সময় আদালত দুই নেতাকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ জামিনদারির বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন। তবে তাঁদের বিরুদ্ধে চলমান তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

গত ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা। এর আগের দিন, ১৩ অক্টোবর, যন্তর মন্তরের বন্ধ ফটক টপকে সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ান তাঁরা। যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন সিজেপির দুই নেতা।

এর আগে, ১০ অক্টোবর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দেওয়ার পর তাঁদের আটক করা হয়েছিল। সে সময় শান্তি বজায় রাখার শর্তে তাঁরা একটি মুচলেকায় স্বাক্ষর করেন। পুলিশের অভিযোগ, ১৩ অক্টোবরের কর্মসূচির মাধ্যমে তাঁরা ওই মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন।

১৪ অক্টোবর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে প্রথমে তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরে সোমবার হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়। দিল্লি পুলিশ তাঁদের আরও তিন দিন হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল।

আদালত থেকে বের হওয়ার সময় সৌরভ দাস বলেন, ‘সত্যের জয় হয়েছে।’

অন্যদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপের অভিযোগ, দুই নেতাকে আটক রাখার উদ্দেশ্যে মামলার শুনানি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়া হচ্ছিল। হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টেও আবেদন জানিয়েছিল দলটি।

শুনানির সময় আদালত দুই নেতার বয়স জানতে চান। তাঁদের বয়স যথাক্রমে ২৭ ও ৩১ বছর জানানো হলে বিচারপতিরা মন্তব্য করেন, তাঁরা জেন-জি প্রজন্মের নন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রসঙ্গেই আদালতের এ মন্তব্য আসে। এ সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে জুন-জুলাইয়ে হওয়া আন্দোলনের কথাও উল্লেখ করা হয়, যে আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক