ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:৩২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:৩২:৪৭ পূর্বাহ্ন
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে শনিবার (২৪ অক্টোবর) এ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। তবে শহর ও শহরতলির কিছু এলাকায় সীমিত পরিসরে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।

শনিবার ভোরে খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন পিকেটাররা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টায়ার সরিয়ে সড়কটি চলাচলের উপযোগী করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার অন্য কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান বলেন, অবরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা তৃতীয় দিনের মতো অবরোধ চলছে। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত সশস্ত্র সদস্যদের সরিয়ে দেওয়াসহ তিন দফা দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আহ্বান জানিয়েছে।

চলমান অবরোধের মধ্যে বৃহস্পতিবার সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রতিবাদ এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেন।

অবরোধের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন খাত ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩৬ বছর লাশ কাটা সুধীরের আক্ষেপ: ‘দোকানে চা খেতে গেলেও মানুষ উঠে যায়’

৩৬ বছর লাশ কাটা সুধীরের আক্ষেপ: ‘দোকানে চা খেতে গেলেও মানুষ উঠে যায়’