ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হক

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১২:১৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১২:১৩:০৩ অপরাহ্ন
ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হক

শুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, সমাজে ন্যায়বিচার, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ন্যায়বিচার, সাম্য ও সৌন্দর্য প্রতিষ্ঠিত হলেই মানুষ এর সুফল ভোগ করতে পারবে। ইসলামকে বিজয়ী করার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে মালয়েশিয়ার কেলাংয়ে লেমবাগা গেটওয়ে আসলি হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিসের মালয়েশিয়া শাখা আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ২৩ বছরের নবুয়তি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দ্বীনের শিক্ষা ও দাওয়াতের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা। মক্কায় দীর্ঘ ১৩ বছর নির্যাতন সহ্য করেও তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। পরবর্তী সময়ে মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, পৃথিবী থেকে সব ধরনের বৈষম্য ও অবিচার দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা নবী-রাসুলদের আগমনের অন্যতম উদ্দেশ্য। তাই যেখানেই জুলুম ও বৈষম্য দেখা দেবে, সেখানেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জালিমকে সহযোগিতা করার অর্থ তার জুলুম বন্ধ করা, আর মজলুমকে সহযোগিতা করার অর্থ তার অধিকার রক্ষায় পাশে দাঁড়ানো।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় বহু মানুষ জীবন দিয়েছেন। অসংখ্য পরিবার হারিয়েছে তাদের সন্তান। এ আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে শুধু বৈষম্যহীনতার স্লোগান যথেষ্ট নয়; প্রয়োজন ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা।

বাংলাদেশের ইতিহাসে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, হাজি শরীয়তুল্লাহ, তিতুমীর ও মাওলানা কারামত আলী জৌনপুরীর (রহ.) মতো ব্যক্তিত্বরা অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মামুনুল হক বলেন, দেশের অর্থনীতি ও জাতীয় অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ও প্রবাসীরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। প্রবাসীদের সংগঠিত শক্তি ও সম্মিলিত উদ্যোগ দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের সদস্য হয়ে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা এবং দেশে ও প্রবাসে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি তাকী উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাউসারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সল।

সম্মেলনে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী