ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রক্সি পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন উলটো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা ৫৬টি পাসপোর্টসহ মানবপাচার চক্রের ৭ সদস্য গ্রেফতার চ্যাম্পিয়ন স্পেন কত টাকা পাচ্ছে, রানার্সআপ আর্জেন্টিনা কত? মেসির স্বপ্নভঙ্গ, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, নায়ক তোরেস বিশ্বজুড়ে মেটার সার্ভারে বিপর্যয়, ফেসবুক-মেসেঞ্জার ব্যবহারে বিভ্রাট সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ঢাকার বাতাস আজ কতটা দূষিত? বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি? মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার ৪৫ বছর আত্মগোপনের পর গ্রেপ্তার জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর, যেভাবে শনাক্ত করল ডিবি

বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৮:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৮:২১:১৭ অপরাহ্ন
বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে কিছু অতিরিক্ত তথ্য চেয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সেই তথ্য সরবরাহ করেছে এবং বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকারও প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, এর আগে গত জুন মাসে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ