ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: আইনমন্ত্রী দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন ভাঙারির ঘরে মিলল নবম-দশমের ২ হাজার ২৬২ সরকারি বই, ব্যবসায়ী গ্রেফতার বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়া দিবস উদযাপন অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা স্বর্ণের দাম কি আরও কমতে পারে? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:২০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:২০:২৯ অপরাহ্ন
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নিজেদের "রাজশাহীর আপামর ছাত্র-জনতা" পরিচয় দেওয়া একটি সংগঠন।

সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরে উপাচার্যের প্রতিকৃতি জুতাপেটা করে প্রতীকী প্রতিবাদ জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানা প্রাচীরসহ সরকারি সম্পদ বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, বিধিবহির্ভূত নিয়োগ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির সঙ্গে উপাচার্য জড়িত। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। একই সঙ্গে উপাচার্যের সম্পদের উৎস তদন্তেরও দাবি জানান তারা।

সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সভাপতি নুজরুল হুদা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। অতীতে অনিয়ম ও বৈষম্যের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান, বোয়ালিয়া পশ্চিম থানা বিএনপির সভাপতি সামসুল হোসেন মিলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন

ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন