ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার : গণপূর্তমন্ত্রী উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, জুনের আগেই স্থানীয় নির্বাচন: ইসি ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: আইনমন্ত্রী দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন ভাঙারির ঘরে মিলল নবম-দশমের ২ হাজার ২৬২ সরকারি বই, ব্যবসায়ী গ্রেফতার বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়া দিবস উদযাপন অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা স্বর্ণের দাম কি আরও কমতে পারে? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০২:১৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০২:১৩:৫৭ অপরাহ্ন
দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করেছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে দেশটি ত্যাগ করতে না পারেন, সে জন্য আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। আদালত কেন জামিন দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ সরকার একটি ল’ ফার্ম নিয়োগ করেছে। তিনি আরও বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্টও থাকতে পারে বলে সরকারের ধারণা রয়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত দলটির কোনো কার্যকর তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তবে তারা বিদেশ থেকে মাঝে মাঝে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, উল্টো রথযাত্রা এবং সম্প্রতি মেট্রোরেল এলাকায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উগ্রবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী যাতে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফর শেষে দেওয়া ব্রিফিংয়ে তিনি বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার বিষয়টি তুলে ধরেছেন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অভিষেক শর্মার