ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রক্সি পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন উলটো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা ৫৬টি পাসপোর্টসহ মানবপাচার চক্রের ৭ সদস্য গ্রেফতার চ্যাম্পিয়ন স্পেন কত টাকা পাচ্ছে, রানার্সআপ আর্জেন্টিনা কত? মেসির স্বপ্নভঙ্গ, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, নায়ক তোরেস বিশ্বজুড়ে মেটার সার্ভারে বিপর্যয়, ফেসবুক-মেসেঞ্জার ব্যবহারে বিভ্রাট সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য ঢাকার বাতাস আজ কতটা দূষিত? বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি? মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা

দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০২:১৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০২:১৩:৫৭ অপরাহ্ন
দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করেছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে দেশটি ত্যাগ করতে না পারেন, সে জন্য আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। আদালত কেন জামিন দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ সরকার একটি ল’ ফার্ম নিয়োগ করেছে। তিনি আরও বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্টও থাকতে পারে বলে সরকারের ধারণা রয়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত দলটির কোনো কার্যকর তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তবে তারা বিদেশ থেকে মাঝে মাঝে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, উল্টো রথযাত্রা এবং সম্প্রতি মেট্রোরেল এলাকায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উগ্রবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী যাতে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফর শেষে দেওয়া ব্রিফিংয়ে তিনি বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার বিষয়টি তুলে ধরেছেন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী