ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান ৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী কালো গাউনে বাজিমাত রাশমিকার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:৩৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:৩৩:৪৯ অপরাহ্ন
নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিল করে রাজশাহীতেই বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে কয়েকজন নাগরিক।

সোমবার (৩ আগস্ট) বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগের বিরোধিতা করে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।

  

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত। উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং আঞ্চলিক অর্থনীতিতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবর প্রকাশ পাওয়ার পর রাজশাহীবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে। পাশাপাশি কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, শিক্ষা, প্রশাসন ও আঞ্চলিক উন্নয়নের কেন্দ্র হিসেবে রাজশাহীর গুরুত্ব বিবেচনায় নেসকোর প্রধান কার্যালয় এখানেই বহাল রাখা জনস্বার্থসংশ্লিষ্ট এবং উত্তরাঞ্চলের সুষম উন্নয়নের জন্য প্রয়োজনীয়।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানান্তরের প্রস্তাব বাতিল করে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার আহ্বান জানানো হয়।

এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অংশগ্রহণকারীরা বলেন, রাজশাহীর ন্যায্য দাবি বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশা করেন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ

হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ