ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট গ্রেফতার ১২ রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ আজ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার হেডের সেঞ্চুরির ম্যাচে কখনো হারেনি অস্ট্রেলিয়া শত্রুর ভুল হিসাবের জবাব দিতে শতভাগ প্রস্তুত ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন এশিয়ান গেমসে শুরুতেই বড় হার বাংলাদেশ হকি দলের টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের ১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির! দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’ পুষ্টিগুণ বাড়াতে যেভাবে গাজর খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০২:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০২:২৮:৩০ অপরাহ্ন
ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

জলবায়ু পরিবর্তন, যানবাহনের ধোঁয়া এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের অনেক শহরে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছালেও রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেছে। টানা কয়েক দিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকার বাইরে রয়েছে ঢাকা।

মঙ্গলবার (৪ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)-এর সর্বশেষ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৯তম। এ সময় রাজধানীর AQI স্কোর ছিল ৭৭, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি’ (Moderate) পর্যায়ে রয়েছে।

তালিকায় এদিন সবচেয়ে দূষিত শহর ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, যার AQI স্কোর ছিল ১৮৯। দ্বিতীয় অবস্থানে ছিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১৬০), তৃতীয় স্থানে কাতারের দোহা (১৫৫), চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর (১৫৩) এবং পঞ্চম স্থানে বাহরাইনের মানামা (১৫১)। এসব শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI ০-৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১-১০০ হলে ‘মাঝারি’, ১০১-১৫০ হলে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমানের সূচক ২০১-এর বেশি হলে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্ট বা অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষেরও অপ্রয়োজনীয় বাইরে অবস্থান এবং দীর্ঘ সময় খোলা পরিবেশে থাকার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু