ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়বার পাসপোর্ট হারালে বড় অঙ্কের জরিমানা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল, ম্যাচ শেষে ধাক্কাধাক্কি ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা হাম-ডেঙ্গুর সঙ্গে মৌসুমি ‘ফ্লু’, উপসর্গ বুঝে ব্যবস্থা নেওয়ার তাগিদ বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে কি প্রভাব পড়বে? বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭

মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৬:৩৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৬:৩৪:৫৪ অপরাহ্ন
মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ে ও রোসারিও৩ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে তাঁর কান্নার কারণ জানতে চাইলে মেসি জানিয়েছিলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই; তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

এরপর হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে। সে সময় মেসি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব ও জল্পনা না ছড়ানোর আহ্বান জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসি ও তাঁর স্বজনদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও করা হয়েছিল। তবে হোর্হে মেসির মৃত্যুর খবর এখনো মেসি পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ছোটবেলা থেকেই লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হোর্হে মেসি। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে মেসির বার্সেলোনায় যাওয়ার পথ তৈরি করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ফুটবল খেলোয়াড়দের এজেন্ট হিসেবেও কাজ করেন হোর্হে মেসি।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক