ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান? নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন পদত্যাগে বাধ্য করা রামেবি উপাচার্যকে কার্যালয়ে বসালেন ভূমিমন্ত্রী গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির যন্তর মন্তর যেভাবে গণতন্ত্রের স্পন্দন মাপতে শুরু করল খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১ বিশ্ব ডিম দিবস আজ বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম ঢাকা মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির ফায়ার সার্ভিসের ৫৩ কর্মকর্তা-কর্মচারী পেলেন মহাপরিচালকের প্রশংসা চট্টগ্রাম ড্রাই ডক পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী বেসিক স্কুবা ডাইভিং কোর্সের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা

ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৪:১০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৪:১০:৩১ অপরাহ্ন
ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া

বরগুনার বামনা উপজেলায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে যাওয়া এক নবজাতককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। উদ্ধারের সময় শিশুটির নাড়ি কাটা হয়নি। শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য পিঁপড়াও লেগে ছিল।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের ফায়ার সার্ভিস ইউনিটের সামনে ফজলুর দোকানের পেছনে একটি নারিকেলগাছের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দোকানদার বাবুল প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি স্থানীয় যুবক তারিফ হাওলাদারকে বিষয়টি জানান। খবর পেয়ে তারিফ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী কামরুজ্জামানকে বিষয়টি অবহিত করেন।

পরে স্থানীয়দের সহায়তায় ব্যাগটি খুলে নবজাতককে বের করা হয়। এ সময় দেখা যায়, শিশুটির নাড়ি তখনো নাভির সঙ্গে যুক্ত রয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও অসংখ্য পিঁপড়া লেগে ছিল।

উদ্ধারের পর দ্রুত শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটির নাড়ি কেটে প্রয়োজনীয় চিকিৎসা দেন। হাসপাতালের চিকিৎসক জানান, নবজাতকটি মোটামুটি সুস্থ রয়েছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি না করে উদ্ধারকারী তারিফ হাওলাদানের হেফাজতে রাখা হয়েছে।

তারিফ হাওলাদান বলেন, নবজাতকটিকে এমন অবস্থায় দেখে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন। তিনি শিশুটিকে নিজের বোনের মতো স্নেহ-মমতায় বড় করতে চান।

এদিকে নবজাতককে এভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে কারা এবং কী কারণে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।

স্থানীয়রা দ্রুত শিশুটির জন্মদাতা মা-বাবার পরিচয় শনাক্ত করার পাশাপাশি নবজাতকের নিরাপত্তা, পরিচর্যা ও আইনগত অভিভাবকত্ব নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী