ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিডিআর বিদ্রোহে সাজা নিয়ে সংসদকে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ পরিহার নিজ দপ্তর থেকেই শুরু করলেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন ডিজিটাল হাজিরাও দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, পেল আরও যেসব ক্ষমতা পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি দলের নাম বিক্রি করা চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: ইশরাক এপস্টিন মামলায় এবার প্রকাশ হলো বাদীর পরিচয় চিফ অব আর্মি স্টাফ কাপ গলফের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে স্বর্ণের দাম আরও কমল বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের ২০২৭ সালে রমজান-ঈদুল ফিতর কবে? নতুন পে-স্কেলের অনুমোদন দিল সরকার সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার ও নির্যাতন, সিআইডির হাতে চক্রের সদস্য গ্রেপ্তার শুল্ক ফাঁকি ও জালিয়াতির অভিযোগে তিন বিলাসবহুল গাড়ি আটক শুল্ক ফাঁকি দিতে ৩–৪ টুকরো করে আনা বিএমডব্লিউ জব্দ

হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৮:১২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৮:১২:৫২ অপরাহ্ন
হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ দাবি করেন।

বক্তব্যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য সাবেক ডেমোক্র্যাট প্রশাসনের পরিবেশ ও সবুজ জ্বালানি নীতিকে দায়ী করেন ট্রাম্প। তার দাবি, তার প্রশাসন দায়িত্ব নেওয়ার পর খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান হলে জ্বালানি তেলের দাম আরও দ্রুত কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরাই জিতব। প্রকৃতপক্ষে আমরা এখনই জিতছি। হরমুজ প্রণালি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ এই জলপথের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত, আমার এই প্রস্তাবে ইরানের নেতারা খুবই খুশি হবেন।’

মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের প্রভাব নিয়েও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গত ৫১ বছর ধরে ইরান এ অঞ্চলে প্রভাব বিস্তার করে এলেও এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে এবং দেশটির আধিপত্যের দিন শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে ড্রোন আটক, তেলবাহী ট্যাংকারে হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০