ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি মিষ্টি আলুতে মিলবে চোখের সুরক্ষা, জানুন আরও ১০ গুণ ওষুধ নয়, জলপাই তেলেই কি কমবে ডায়াবেটিস? গবেষণা যা বলছে ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’ সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হতে পারে? খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত? প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী ৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১১:২২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১১:২২:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, যা বললেন সিডনি সুইনি

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক সিডনি সুইনির নতুন একটি বিজ্ঞাপন ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারণায় অভিনেত্রীকে নগ্ন অবস্থায় দেখা যাওয়ার পর কেউ কেউ অভিযোগ করেছেন, বিজ্ঞাপনটিতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সমালোচনার সরাসরি জবাব না দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় কিছু ছবি পোস্ট করেছেন সিডনি সুইনি। ছবিগুলোতে তাকে নগ্ন অবস্থায় দেখা যায়। শরীরের বিভিন্ন অংশ ঢাকতে ব্যবহার করা হয়েছে বাস্কেটবল, রাগবি বল ও স্পোর্টস জার্সি।

বিজ্ঞাপনের ধারণা ছিল খেলাধুলার বিভিন্ন উপকরণকে সৃজনশীলভাবে ব্যবহার করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা। তবে প্রচারণাটি প্রকাশের পর প্রশ্ন উঠেছে—এ বিজ্ঞাপনের মাধ্যমে আসলে কী বার্তা দেওয়া হচ্ছে?

নোভিগ একটি স্পোর্টস প্রেডিকশন মার্কেট ও ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে খেলাধুলার বিভিন্ন ঘটনা নিয়ে ব্যবহারকারীরা ভবিষ্যদ্বাণী করতে পারেন। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি এর ইকুইটি পার্টনারও হয়েছেন সিডনি সুইনি।

অলিম্পিক ক্রীড়াবিদদের সমালোচনা

বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন কয়েকজন অলিম্পিক ক্রীড়াবিদও। তাদের অভিযোগ, প্রচারণাটিতে নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে নারী খেলাধুলাকে যৌনতার দৃষ্টিতে দেখার প্রবণতা আরও বাড়তে পারে বলেও তারা মনে করেন।

অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত সাঁতারু অ্যারিয়ার্ন টিটমাস ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। চারবারের অলিম্পিক সোনাজয়ী এই ক্রীড়াবিদ বলেন, বিজ্ঞাপনটি দেখে তিনি কতটা ক্ষুব্ধ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

টিটমাসের ভাষ্য, এমন বিজ্ঞাপন প্রতিটি নারী ক্রীড়াবিদের জন্য অপমানজনক। বছরের পর বছর নিজেদের দক্ষতা শাণিত করা নারী ক্রীড়াবিদদের পাশাপাশি খেলাধুলাকে ভালোবাসেন এমন প্রতিটি নারীর প্রতিও এটি অসম্মান।

খেলাধুলা যেখানে দলগত কাজ, বন্ধুত্ব, নিষ্ঠা, উৎকর্ষ ও ঐক্যের প্রতীক, সেখানে নারীর শরীরকে পণ্য বানিয়ে অর্থ উপার্জনের প্রবণতা কেন এখনো টিকে আছে—সেই প্রশ্নও তোলেন তিনি।

ওয়াটার পোলোতে অলিম্পিক রৌপ্যজয়ী টিলি কার্নসও বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপনটি আমি একেবারেই ঘৃণা করি।’

বিজ্ঞাপন নিয়ে আগেই ব্যাখ্যা দিয়েছিলেন সুইনি

সমালোচনা শুরু হওয়ার আগেই নোভিগের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিজ্ঞাপনটিতে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন সিডনি সুইনি।

অভিনেত্রীর ভাষ্য, প্রচারণাটির মূল উদ্দেশ্য ছিল একটি মজার ধারণাকে সামনে আনা এবং খেলাধুলাকে এর কেন্দ্রীয় বিষয় হিসেবে রাখা।

তিনি বলেন, ‘ক্যাম্পেইনটি ছিল একটি মজার ধারণাকে গ্রহণ করার বিষয়ে। প্রচারের পরিকল্পনা এমনভাবে করা হয়েছিল, যাতে নানা কোলাহলের মধ্যেও খেলাধুলার বিষয়টি আলাদা করে নজরে আসে।’

নোভিগের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব ফোর্টিনস্কিও সিডনি সুইনির সঙ্গে অংশীদারত্ব নিয়ে কথা বলেছেন। এফওএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের ব্যক্তিজীবন নিয়ে মানুষের নানা অনুমান ও ভবিষ্যদ্বাণীতে সুইনি অস্বস্তি বোধ করতেন। খেলাধুলাকে কেন্দ্র করে কাজ করার সুযোগই তাকে নোভিগের সঙ্গে অংশীদারত্বে আকৃষ্ট করেছে বলে জানান তিনি।

অন্যদিকে, কমপ্লেক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেন, বিজ্ঞাপনটির সৃজনশীল প্রক্রিয়ায় তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন। প্রকল্পটির একেবারে গোড়া থেকেই তিনি এর সঙ্গে ছিলেন বলে জানান এই অভিনেত্রী।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ