ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার, মামলা তদন্ত করবে ডিবি মিষ্টি আলুতে মিলবে চোখের সুরক্ষা, জানুন আরও ১০ গুণ ওষুধ নয়, জলপাই তেলেই কি কমবে ডায়াবেটিস? গবেষণা যা বলছে ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’ সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হতে পারে? খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত? প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী ৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদের নিম্নকক্ষের মেয়াদ চার ও উচ্চকক্ষের মেয়াদ ছয় বছর করার প্রস্তাব সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:২৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:২৭:৫৩ পূর্বাহ্ন
সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের জন্য লেভেল-৩ ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে ১৫ সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ ট্রাভেল অ্যাডভাইজরিতে এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম–সংক্রান্ত স্থানীয় আইনের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশটির কিছু এলাকায় ঝুঁকি তুলনামূলক বেশি বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান থেকে সৌদি আরবের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। এসব হামলায় শহর, অবকাঠামো, বিমানবন্দর, সামরিক ঘাঁটি, কূটনৈতিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। ইয়েমেনে সক্রিয় হুতিদের পক্ষ থেকেও সৌদি আরবে হামলার হুমকির কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞার ঝুঁকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন লঙ্ঘনের কারণে আটকের সম্ভাবনার বিষয়েও সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।

তবে সৌদি আরবের সব এলাকার জন্য একই মাত্রার সতর্কতা নয়। ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলকে লেভেল-৪ ‘ভ্রমণ করবেন না’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে ইয়েমেনের জন্য যুক্তরাষ্ট্রের লেভেল-৪ ‘ভ্রমণ করবেন না’ সতর্কতাও বহাল রয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই সতর্কতা এসেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হামলা ও পাল্টা সামরিক তৎপরতা বেড়েছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ