ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি ২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে নবম পে-স্কেলে বড় পরিবর্তন, ইনক্রিমেন্ট হবে যেভাবে ব্যয় কমেছে ৯ হাজার কোটি, তবুও অনিশ্চিত এমআরটি-৫ প্রকল্প ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের আগুনঝরা বোলিংয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট শিকার দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০১:০৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০১:০৫:৪৩ অপরাহ্ন
২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা

আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি সরকারি সাধারণ ছুটি নয়। ফলে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে থাকবে।

বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর

২০২৬ সালের ছুটির প্রাথমিক তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। পরে চাঁদ দেখা ও ধর্মীয় তারিখ পরিবর্তনের কারণে ২৩ সেপ্টেম্বর ছুটি কার্যকর করার সিদ্ধান্ত হয়। ফলে ওই দিন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

অফিস-আদালত চলবে

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর সরকারি সাধারণ ছুটি নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও এ দিনে সাধারণ ছুটি রাখা হয়নি। তাই সরকারি-বেসরকারি অফিসসহ স্বাভাবিক কর্মদিবসের কার্যক্রম চলবে।

টানা চার দিনের ছুটির সুযোগ

২৩ সেপ্টেম্বর বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির পর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম থাকবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর কেউ ছুটি নিতে পারলে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হবে।

এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধু পূর্ণিমা। সরকারি ছুটির তালিকায় দিনটি উল্লেখ থাকলেও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় এর জন্য অতিরিক্ত কোনো কর্মদিবস ছুটি যোগ হচ্ছে না।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স