ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান নিয়মিত আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন? জেনে নিন যে ক্ষতি হচ্ছে সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত বিশ্ববাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি ২৩ সেপ্টেম্বর ছুটি পাবেন না যারা একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে নবম পে-স্কেলে বড় পরিবর্তন, ইনক্রিমেন্ট হবে যেভাবে ব্যয় কমেছে ৯ হাজার কোটি, তবুও অনিশ্চিত এমআরটি-৫ প্রকল্প ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের আগুনঝরা বোলিংয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট শিকার দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০১:০৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০১:০৭:২৯ অপরাহ্ন
ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি

দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলন শেষ হয়েছে। তবে সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আলোচনায় রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারত সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিওতে একের পর এক জনপ্রিয় বলিউড গান ব্যবহার করে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত মণ্ডপমে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন মালয়েশীয় প্রধানমন্ত্রী। সেখানে তিনি শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ ব্যবহার করেন। মোদির সঙ্গে আরেকটি ছবিতে তিনি বেছে নেন ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার টাইটেল গান।

ব্রিকস সম্মেলনে নিজের বক্তব্য দেওয়ার ছবির সঙ্গে আনোয়ার ব্যবহার করেন ২০০০ সালের ‘হর দিল জো পেয়ার করেগা’ সিনেমার একই নামের গান। ভারত ছাড়ার ভিডিওতে ছিল ‘লক্ষ্য’ সিনেমার ‘কাঁধোঁ সে মিলতে হ্যায় কাঁধে’ গানটি।

পেজেশকিয়ানের সঙ্গে ‘সাথী হাত বাড়ানা’

ভারত সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাতের ছবিতেও বলিউডের গান ব্যবহার করেন আনোয়ার। তাদের সঙ্গে ভোজসভার ছবিতে তিনি ‘বীর-জারা’ সিনেমার ‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’ গানটি বেছে নেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের ছবিতে ছিল ১৯৫৭ সালের ‘নয়া দৌড়’ সিনেমার ‘সাথী হাত বাড়ানা’। গানটির মূলভাব একসঙ্গে কাজ করা ও এগিয়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ছবিতে তিনি ব্যবহার করেন আমির খান অভিনীত ‘লগান’ সিনেমার ‘চলে চলো’ গানটি।

নিজেই গাইলেন কিশোর কুমারের গান

বলিউডের প্রতি আনোয়ার ইব্রাহিমের আগ্রহ শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সীমাবদ্ধ থাকেনি। ব্রিকস সম্মেলনের নৈশভোজে তিনি নিজেই কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গানটি পরিবেশন করেন। ১৯৬৫ সালের ‘টিন দেবিয়ান’ সিনেমার গানটি পরিবেশনের ভিডিওও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আনোয়ারের ধারাবাহিক গান নির্বাচনের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও একসঙ্গে এগিয়ে যাওয়ার মতো বিষয়গুলো ফুটে উঠেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ১৮তম ব্রিকস সম্মেলনে সদস্যদেশগুলোর নেতাদের পাশাপাশি অংশীদার দেশ ও বিভিন্ন প্রতিনিধিদল অংশ নেয়। সম্মেলন শেষে নিউ দিল্লি ঘোষণা গ্রহণ করা হয়, যাতে মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সদস্যদেশগুলোর অবস্থান তুলে ধরা হয়েছে।

সম্মেলনের আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের বলিউডসংগীতনির্ভর পোস্ট ও কিশোর কুমারের গান পরিবেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত সফরের একটি আলোচিত সাংস্কৃতিক মুহূর্তে পরিণত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স