ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন ২–৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ: মাহদী আমিন ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের যে ব্যাখ্যা দিল মহানগর বিএনপি চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রিজভী ইতালির বিনিয়োগে বাংলাদেশের চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার: মাহদী আমিন কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩ ইরানে যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে আবারও প্রস্তাব পাশ একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৬:৩০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৬:৩০:৪৫ অপরাহ্ন
গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন

গাজা সিটিতে ইসরাইলি হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়েছে। ভবনটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ধসের সময় ভবনটি আশপাশের তাঁবুর ওপরও পড়ে। এতে শিশুসহ কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন; ধ্বংসস্তূপের নিচে আরও কয়েক ডজন মানুষ আটকে বা নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার ভোরে গাজার তাল আল-হাওয়া এলাকায় ভবনটি ধসে পড়ে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ভবনটি যুদ্ধের সময় ইসরাইলি হামলায় কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এতে ৬০ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির ঘাটতি। ধ্বংসস্তূপের ভারী কংক্রিট সরাতে সীমিত সরঞ্জাম নিয়ে কাজ করতে হচ্ছে উদ্ধারকর্মীদের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বহু ভবন এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তরও জানিয়েছে, গাজায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও অবকাঠামো এবং আশ্রয়কেন্দ্রের দুরবস্থা ক্রমেই বাড়ছে। বর্ষা ও শীত মৌসুম সামনে থাকায় অস্থায়ী আশ্রয়স্থল ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

সূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী