ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন ২–৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ: মাহদী আমিন ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের যে ব্যাখ্যা দিল মহানগর বিএনপি চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রিজভী ইতালির বিনিয়োগে বাংলাদেশের চামড়া খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার: মাহদী আমিন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৯:০৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৯:০৯:৫৮ অপরাহ্ন
সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকতাকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে ক্রাইম বিটের সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং অনেক সময় এ জন্য তাদের চড়া মূল্যও দিতে হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে একটি ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। দায়িত্ব নেওয়ার পর সেই ব্যবস্থাকে ঠিক করা বড় চ্যালেঞ্জ। তার ভাষায়, খালি জায়গায় নতুন একটি ভবন নির্মাণ করা সহজ; কিন্তু পুরোনো ও ভাঙাচোরা ভবন সংস্কার করে নতুন করে গড়ে তোলা অনেক বেশি কঠিন।

সাংবাদিকসহ বিভিন্ন পেশায় কাজ করা মানুষের জন্য বাংলাদেশে এখনো পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। আপনারা আমাকে সবসময়ই পাবেন এবং আপনারা আমার কাছে আসতে পারবেন, আমাকে বলতে পারবেন।’

নিজের রাজনৈতিক পটভূমির কথা উল্লেখ করে পার্থ বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তিনি উপলব্ধি করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি বিভাগের প্রতি তার দায়িত্ব রয়েছে।

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।


নিউজটি আপডেট করেছেন : M Mehedi Hasan Arif

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার

৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার