ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়া দিবস উদযাপন অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা স্বর্ণের দাম কি আরও কমতে পারে? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন ২–৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ: মাহদী আমিন ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

রাজধানী ঢাকার বায়ুর মান আজ সকালে ‘সহনীয়’ বা মাঝারি পর্যায়ে ছিল। তবে বিশ্বের দূষিত শহরের তালিকায় এ সময় ঢাকার অবস্থান ছিল ৪০তম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬২। ৫১ থেকে ১০০ স্কোরের বায়ুকে ‘সহনীয়’ বা মাঝারি মানের হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ১৫৯ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভিয়েতনামের হো চি মিন সিটি। ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর। ভারতের দিল্লি ও ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ছিল ১৫৬ করে। আর ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল ইরাকের বাগদাদ।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স