ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়া দিবস উদযাপন অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা স্বর্ণের দাম কি আরও কমতে পারে? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন ২–৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ: মাহদী আমিন ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন কারিনা

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৯:৫৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৯:৫৮:২৯ পূর্বাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে আজ বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে সভায় অংশ নেওয়ার জন্য চিঠি দিয়েছেন।

ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ চূড়ান্ত করার ক্ষেত্রে এ বৈঠকের মতামত বিবেচনায় নেওয়া হবে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বৈঠক থেকে পাওয়া ইনপুটের ভিত্তিতেই কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ডাক বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিদেরও সভায় রাখা হয়েছে।

ইসির পরিকল্পনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে আয়োজনের কথা রয়েছে। প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর থেকে শুরু করার সম্ভাব্য পরিকল্পনার কথা জানিয়েছিল কমিশন। তবে এ তারিখ তখনও চূড়ান্ত হয়নি; আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ভোটের সময়সূচি চূড়ান্ত করার কথা ছিল।

অন্যদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে ইসি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স