ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে শুরুতেই বড় হার বাংলাদেশ হকি দলের টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের ১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির! দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’ পুষ্টিগুণ বাড়াতে যেভাবে গাজর খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল 'শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ আইন লঙ্ঘনকারী' যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান ধরলা সেতুতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার : গণপূর্তমন্ত্রী উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, জুনের আগেই স্থানীয় নির্বাচন: ইসি ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৩:৩১ পূর্বাহ্ন
উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান যুদ্ধের পরবর্তী ধাপ এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ হওয়ার পরের সময়ের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ করছে। পরিকল্পনাটি আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর চূড়ান্ত হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন। বৈঠকের পরিধি বাড়িয়ে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

অ্যাক্সিওস জানিয়েছে, বৈঠকে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর কাছে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রাথমিক আমন্ত্রণ পাঠিয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহী বলে জানা গেছে। তবে তাদের বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স