ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: আইনমন্ত্রী দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন ভাঙারির ঘরে মিলল নবম-দশমের ২ হাজার ২৬২ সরকারি বই, ব্যবসায়ী গ্রেফতার বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়া দিবস উদযাপন অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা স্বর্ণের দাম কি আরও কমতে পারে? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১২:০৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১২:০৪:০৮ অপরাহ্ন
বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন

সকালের বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন। ছাতা নিয়ে কিংবা বৃষ্টিতে ভিজেই অনেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। কেউ রিকশা, কেউ বাস আবার কেউ হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

সকালের ব্যস্ত সময়ে বৃষ্টি শুরু হওয়ায় সড়কে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেককে দোকানের ছাউনি, ভবনের প্রবেশপথ ও বাসস্টপে আশ্রয় নিতে দেখা যায়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেকেই বৃষ্টিতে ভিজে যান। কোথাও কোথাও সড়কে পানি জমে হাঁটাচলা ও যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হয়।

বৃষ্টির সময় রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদেরও বাড়তি ভোগান্তিতে পড়তে হয়। কোথাও যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, আবার কোথাও যানবাহনের চাপ বেড়ে ধীরগতি তৈরি হয়। ফলে বৃষ্টি ও যানজট—দুই ধরনের দুর্ভোগই পোহাতে হয়েছে নগরবাসীকে।

মিরপুর থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন রাকিব। তিনি বলেন, সকালে মিরপুর থেকে বাসে করে কারওয়ান বাজারের উদ্দেশে বের হন। পথে বৃষ্টি শুরু হলে যানবাহনের গতি কমে যায়। এতে সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় তাঁকে।

মুস্তাফিজ নামের আরেক যাত্রী জানান, সকাল ৮টার দিকে মিরপুর থেকে মতিঝিলের উদ্দেশে বের হওয়ার পর বৃষ্টি শুরু হয়। বাসস্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি না কমায় ভিজেই গাড়িতে উঠতে হয়েছে। সকালের ব্যস্ত সময়ে বৃষ্টি শুরু হওয়ায় যাতায়াতে সমস্যা হয়েছে বলে জানান তিনি।

মিরপুর থেকে আগারগাঁওয়ে যাওয়ার পথে বৃষ্টির মুখে পড়েন সাইমুম। তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টি ছিল না। পথে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সমস্যায় পড়তে হয়। সড়কে পানি জমে থাকায় হাঁটাচলাও কষ্টকর হয়ে পড়ে এবং স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগে গন্তব্যে পৌঁছাতে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ