ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: আইনমন্ত্রী দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন ভাঙারির ঘরে মিলল নবম-দশমের ২ হাজার ২৬২ সরকারি বই, ব্যবসায়ী গ্রেফতার বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়া দিবস উদযাপন অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প আগস্টে পোশাক রপ্তানিতে রেকর্ড চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা স্বর্ণের দাম কি আরও কমতে পারে? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১২:১২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১২:১২:২২ অপরাহ্ন
বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ভেজা মাঠের কারণে পরিত্যক্ত হয়। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী উচ্চতর র‍্যাঙ্কিংয়ের সুবাদে শেষ চারের টিকিট পায় নিগার সুলতানা জ্যোতির দল।

ম্যাচটি স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। তবে আগের কয়েক দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি। আম্পায়াররা একাধিকবার মাঠ পরিদর্শন করেও খেলার উপযোগী করতে পারেননি। শেষ পর্যন্ত টসও অনুষ্ঠিত হয়নি, গড়ায়নি একটি বলও।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে কোনো ম্যাচের ফল না হলে উচ্চতর র‍্যাঙ্কিংয়ে থাকা দল পরের ধাপে যাওয়ার সুযোগ পাবে। সেই নিয়মেই বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। বর্তমানে বাংলাদেশের নারী দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং ১০, আর চীন রয়েছে ৩৬তম অবস্থানে।

সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ।

কয়েক দিন আগে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই ব্যর্থতা পেছনে ফেলে ভালো করার লক্ষ্য থাকবে নিগার সুলতানা জ্যোতির দলের। এশিয়ান গেমসে এর আগে তিনবার অংশ নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল দুটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: আইনমন্ত্রী

বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: আইনমন্ত্রী