ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল 'শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ আইন লঙ্ঘনকারী' যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান ধরলা সেতুতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার : গণপূর্তমন্ত্রী উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, জুনের আগেই স্থানীয় নির্বাচন: ইসি ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: আইনমন্ত্রী দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা বৃষ্টিতে ভিজলো রাজধানী, ভোগান্তিতে জনজীবন ভাঙারির ঘরে মিলল নবম-দশমের ২ হাজার ২৬২ সরকারি বই, ব্যবসায়ী গ্রেফতার বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়া দিবস উদযাপন অবৈধ ঋণদাতা অ্যাপের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৯:২৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৯:২৬:৪০ পূর্বাহ্ন
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

বিশ্বকাপের পর প্রথম অভিযানের জন্য দল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার কাভান সুলিভান।

মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে (ইউএসএমএনটি) ডাক পেয়েছেন কাভান। আসন্ন চারটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে থাকা ১৩ নতুন মুখের একজন তিনি।

কোনো একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেই যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবলের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অভিষেক হবে কাভানের। এমএলএস মৌসুম পুনরায় শুরু হওয়ার পর ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত ফর্মে থাকায় তাকে নিয়ে মার্কিন ফুটবলে আগ্রহও বেড়েছে।

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছেও কাভান সুলিভানের এই সাফল্য বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে। তার নানি সুলতানা আলম ঢাকার বাসিন্দা ছিলেন। কাভানের দুই বড় যমজ ভাই রোনান ও ডিকলান ইতোমধ্যে অনূর্ধ্ব-২০ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

মাত্র ১৪ বছর বয়সে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় কাভানের। এরপর অল্প বয়সেই ক্লাব পর্যায়ে নিজের প্রতিভার জানান দিয়ে এবার যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন তিনি।

আগামী ২৮ সেপ্টেম্বর ১৭ বছরে পা দেবেন কাভান। ১৮ বছর পূর্ণ হওয়ার পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয়টিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল

হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল