ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদিকে বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা দিলেন শাহরুখ-সালমান ১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের ১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির! দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’ পুষ্টিগুণ বাড়াতে যেভাবে গাজর খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল 'শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ আইন লঙ্ঘনকারী' যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান ধরলা সেতুতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার : গণপূর্তমন্ত্রী উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, জুনের আগেই স্থানীয় নির্বাচন: ইসি ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৯:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৯:২৯:০৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো

যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গানভরের সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো দেশে এসেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে কার্গোটি থেকে গ্যাস খালাস শুরু হয়। এ কার্গো থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি খালাস করা হবে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গানভরের সরবরাহ করা এটিই প্রথম এলএনজি কার্গো। এর আগে ১৪ সেপ্টেম্বরও একটি এলএনজি কার্গো দেশে আসে। পরপর দুটি কার্গো আসায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বেড়েছে।

এতে সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে।

পেট্রোবাংলার ১৭ সেপ্টেম্বর রাত ৮টার তথ্য অনুযায়ী, ওই সময় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৬১২ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৯৯৩ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়।

এর আগের দিন ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৬ মিলিয়ন ঘনফুট। তখন দেশীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১৭ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৯৯৩ মিলিয়ন ঘনফুট।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?