ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের ১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির! দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’ পুষ্টিগুণ বাড়াতে যেভাবে গাজর খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল 'শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ আইন লঙ্ঘনকারী' যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান ধরলা সেতুতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার : গণপূর্তমন্ত্রী উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, জুনের আগেই স্থানীয় নির্বাচন: ইসি ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১০:৪০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:৪০:২৬ পূর্বাহ্ন
দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্রাঙ্গনের গুণীজনদের একত্র করার উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে মিডিয়াব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে চলচ্চিত্রের অন্যতম অভিভাবক ও নেপথ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার অবদানের কথাও তুলে ধরেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালীব রহমান পার্থের সঙ্গে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ছবি তোলার চেষ্টা ঘিরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করেই নিজের মতামত জানান জয়।

ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহযোগিতায় তথ্যমন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। তবে মন্ত্রী সৌজন্য বজায় রেখে জানান, তার আরেকটি কাজ রয়েছে। এরপর কুশলবিনিময় করে তিনি দ্রুত সেখান থেকে চলে যান।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জয় বলেন, বহু মানুষ যেখানে দীঘির সঙ্গে ছবি তুলতে আগ্রহী, সেখানে তথ্যমন্ত্রীর মধ্যে ছবি তোলার বিষয়ে কোনো অতিরিক্ত আগ্রহ দেখা যায়নি।

জয়ের ভাষ্য, মন্ত্রীর এ আচরণের মাধ্যমে শিল্পীদের অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় পড়ার ঝুঁকি এড়াতে পরোক্ষভাবে সহযোগিতা করা হয়েছে। কাজের বাইরে অপ্রয়োজনে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার ‘দিন শেষ’ বলেও মন্তব্য করেন তিনি।

জয় আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিল্পীদের কাজকেই প্রধান লক্ষ্য হিসেবে নেওয়া উচিত। চলচ্চিত্রশিল্প স্বয়ংসম্পূর্ণ হয়ে শিল্পীরা নিজ নিজ প্রতিভার বিকাশ ঘটাতে পারলে মন্ত্রীরাই তাদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হবেন।

তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকারের কয়েকজন শীর্ষ মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্রাঙ্গনের অনুষ্ঠানে উপস্থিতি পুরো ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক বার্তা বহন করে। একই সঙ্গে কাজের বাইরে অকারণে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে ভবিষ্যতে শিল্পীদের যাতে সমস্যায় পড়তে না হয়, তথ্যমন্ত্রীর ওই আচরণকে তিনি সে বিষয়ে একটি পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স