ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী ‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান! ৪র্থ বারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা রুশ নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর, উদ্বেগে ভারত মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে পাকিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২১ শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান অল্প বয়সে চুল পড়ার কারণ কী? জানালেন বিশেষজ্ঞ বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে: নাহিদ ইসলাম গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির!

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১০:৪১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:৪১:৪৮ পূর্বাহ্ন
১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির!

যুক্তরাষ্ট্রের তিন বছর বয়সী শিশু বুটসি ড্যারিংটন বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। মাত্র ৩ বছর ১৩৯ দিন বয়সে এই কীর্তি অর্জন করে সে।

বুটসির রেকর্ডযাত্রা শুরু হয় ২০২৪ সালে জাপানের টোকিও ডিজনিসি দিয়ে। তখনও সে হাঁটতে শেখেনি। এরপর প্রায় আড়াই বছর ধরে বাবা-মায়ের সঙ্গে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ভ্রমণ করে একে একে বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে দেখে সে।

বুটসির এই যাত্রার শেষ ধাপ ছিল ফ্রান্সের ডিজনিল্যান্ড প্যারিস। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর সেখানে পৌঁছে ১২তম ডিজনি পার্ক ভ্রমণ সম্পন্ন করে সে। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা-মা এবং পাঁচ বছর বয়সি বড় ভাই ব্রিগস।

ডিজনিল্যান্ড প্যারিসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি উইলিয়াম স্যান্ডন আনুষ্ঠানিকভাবে বুটসির রেকর্ড নিশ্চিত করেন।

চার বছর বয়সে পা রাখার আগেই বিশ্বের ১২টি ডিজনি থিম পার্ক ঘুরে সবচেয়ে কম বয়সে এই কীর্তি অর্জনের রেকর্ড এখন বুটসির দখলে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী