ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদিকে বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা দিলেন শাহরুখ-সালমান ১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের ১২টি ডিজনি পার্ক ঘুরে বিশ্ব রেকর্ড ৩ বছরের বুটসির! দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’ পুষ্টিগুণ বাড়াতে যেভাবে গাজর খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের জুমার দিনে যে আমলগুলোতে মিলবে বিশেষ সওয়াব হাদিসের বর্ণনায় জুমার দিনের ১৫ আমল 'শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ আইন লঙ্ঘনকারী' যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান ধরলা সেতুতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার : গণপূর্তমন্ত্রী উপনির্বাচনেও মাঠে নামছে সেনা, জুনের আগেই স্থানীয় নির্বাচন: ইসি ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করবে বাংলাদেশ ও ফ্রান্স বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১০:৪৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:৪৬:১৪ পূর্বাহ্ন
জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের

জার্মানির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে প্রথমবার সংবাদ সম্মেলনে দল ঘোষণা করতে এসে ‘জাতীয় গর্ব’ ও দেশের পতাকা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মানির সাম্প্রতিক রাজ্য নির্বাচনে অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের সাফল্যের প্রসঙ্গও আসে তার বক্তব্যে।

বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে জার্মানির ৪৪ সদস্যের দল ঘোষণার সংবাদ সম্মেলনে কালো, লাল ও সোনালি রঙের জার্মান পতাকার আদলে তৈরি একটি ক্যাপ পরে আসেন ক্লপ। ক্যাপে লেখা ছিল—‘এাইনার ফন ৮৩ মিলিওনেন’, যার অর্থ ‘৮ কোটি ৩০ লাখ মানুষের একজন’।

ক্যাপটির বার্তা সম্পর্কে জানতে চাইলে ক্লপ বলেন, এতে মজার বিষয় থাকলেও সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে এর আরেকটি অর্থ রয়েছে। ৬ সেপ্টেম্বর স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে এএফডি প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছে। নির্বাচনের ফলের প্রসঙ্গ টেনে ক্লপ বলেন, সাম্প্রতিক কিছু ঘটনা দেখে কেউ কেউ উদ্বিগ্ন হয়েছেন।

ক্লপ সরাসরি এএফডির নাম না নিয়ে বলেন, তিনি চান না ‘জাতীয় গর্ব’ ভুল মানুষের হাতে চলে যাক। তার মতে, জার্মানির জাতীয় ফুটবল দল দেশের মানুষকে এমন একটি ইতিবাচক দেশপ্রেমের অনুভূতির সঙ্গে যুক্ত করতে পারে, যেখানে জাতীয় পতাকা কোনো রাজনৈতিক গোষ্ঠীর একক প্রতীক হয়ে থাকবে না।

তিনি বলেন, তিনি চান জার্মানির পতাকা ও জাতীয় পরিচয়কে মানুষ ইতিবাচকভাবে দেখুক। কেউ পতাকা ওড়ালে অন্যরা যেন সেটিকে অস্বাভাবিক কিছু হিসেবে না দেখে; বরং দেশের প্রতি আনন্দ ও গর্বের প্রকাশ হিসেবে বিবেচনা করে।

‘জাতীয় গর্ব’ শব্দটি এখনো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কি না—এমন প্রশ্নের প্রসঙ্গে ক্লপ ‘ইতিবাচক দেশপ্রেম’ ধারণার কথা বলেন। তার ভাষায়, একজন জার্মান একই সঙ্গে নিজের দেশের জন্য গর্বিত এবং উন্মুক্ত, বৈচিত্র্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল হতে পারেন।

ক্লপ আরও বলেন, তিনি রাজনীতির বিশেষজ্ঞ নন এবং ভবিষ্যতে সংবাদ সম্মেলনে রাজনৈতিক বিষয়ে খুব বেশি কথা বলতে চান না। তবে একজন ক্রীড়াবিদ হিসেবে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি।

গত জুলাইয়ে জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেন ৫৯ বছর বয়সি ক্লপ। এর আগে মাইনৎস, বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জার্মানির হয়ে তার প্রথম ম্যাচ হবে আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?