ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা রুশ নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর, উদ্বেগে ভারত মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে পাকিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২১ শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান অল্প বয়সে চুল পড়ার কারণ কী? জানালেন বিশেষজ্ঞ বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে: নাহিদ ইসলাম গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট গ্রেফতার ১২ রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ আজ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার হেডের সেঞ্চুরির ম্যাচে কখনো হারেনি অস্ট্রেলিয়া শত্রুর ভুল হিসাবের জবাব দিতে শতভাগ প্রস্তুত ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

পাকিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২১

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১০:১৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১০:১৫:৩৭ পূর্বাহ্ন
পাকিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাটে পুলিশ লাইনসের একটি মসজিদের কাছে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। জুমার নামাজের সময় ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি। পাকিস্তানের উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ এ তথ্য জানিয়েছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। পুলিশ জানিয়েছে, পুলিশ লাইনসের ভেতরে একজন হামলাকারীকে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়েছে। নিরাপত্তার কারণে ঘটনাস্থলের দিকে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ লাইনসের দেয়ালে ধাক্কা দেয়। এরপর হামলাকারীরা ভেতরে প্রবেশ করে গুলি চালায়। বিস্ফোরণে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, মোট সাতজন হামলাকারী এ ঘটনায় জড়িত ছিল। এর মধ্যে ছয়জন নিহত হয়েছে। বাকি একজন পুলিশ লাইনসের স্পেশাল ব্রাঞ্চ ভবনের ভেতরে অবস্থান নিয়ে মাঝেমধ্যে গুলি চালাচ্ছিল। তাকে ভবনের ভেতরে আটকে রেখে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

আহতদের দ্রুত কোহাটের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের পর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান শেষ পর্যায়ে রয়েছে। হামলাকারীদের পুরোপুরি নির্মূল করার সক্ষমতা পুলিশের রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এ ঘটনায় নিহত কয়েকজন পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে ফাহিম, ফরিদ, ইসমাতউল্লাহ, সামিউল্লাহ, আবদুল ওয়াহাব, ইন্সপেক্টর ইশতিয়াক ও ট্রাফিক পুলিশের এসপি আকবর শিনওয়ারি রয়েছেন।

নিহত বেসামরিকদের মধ্যে চিকিৎসক ইসরাফিল এবং দুই শিশু আবদুল্লাহ ও আসাদ রয়েছে বলে জানা গেছে। অন্য নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ