ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান! ৪র্থ বারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা রুশ নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর, উদ্বেগে ভারত মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে পাকিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২১ শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান অল্প বয়সে চুল পড়ার কারণ কী? জানালেন বিশেষজ্ঞ বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে: নাহিদ ইসলাম গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১১:২১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১১:২১:৫৬ পূর্বাহ্ন
ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতোর একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বানগা ন্যাশনাল হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১টার দিকে স্কুলে গুলির খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। নিহত ও আহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

বানগা শহরের মেয়র আলবার্ট পালেনসিয়া রয়টার্সকে জানান, হামলাকারী গুলি চালানোর আগে বন্ধুদের বলেছিল, দুপুরের খাবারের পর সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। তবে বন্ধুরা তার কথাকে গুরুত্ব দেয়নি।

মেয়র জানান, দুপুরের খাবারের পর ওই শিক্ষার্থী হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে।

দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

চলতি বছরের জুনের পর ফিলিপাইনের কোনো স্কুলে এটি তৃতীয় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা। এর আগে আগস্টে জাম্বোয়াঙ্গায় এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে আরেক শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করে।

জুনে টাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে দুই সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত এবং প্রায় ২০ জন আহত হয়।

পরপর এসব হামলার পর চলতি মাসের শুরুতে স্কুলগুলোর নিরাপত্তা জোরদারে দেশজুড়ে বিশেষ মহড়া চালানো হয়।

দক্ষিণ কোতাবাতোর গভর্নর অভিভাবকদের প্রতি শিশু-কিশোরদের নাগালের বাইরে আগ্নেয়াস্ত্র রাখার আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট

‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট