ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান! ৪র্থ বারের মতো খোলা হলো শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ ৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা রুশ নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর, উদ্বেগে ভারত মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে পাকিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২১ শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান অল্প বয়সে চুল পড়ার কারণ কী? জানালেন বিশেষজ্ঞ বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে: নাহিদ ইসলাম গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন
চাঁদপুরে ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আশরাফিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবনের নির্মাণকাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দেলোয়ার। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বর্তমানে দেলোয়ার হোসেনের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট

‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট