ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে: রিজভী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই ২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের পাঁচ সিনেমার লড়াই বিদ্যুতের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে প্রশ্ন ও আপত্তি কেন? সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের লাশ উদ্ধার ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম নায়ক রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন? ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৮:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৮:৫০:০০ অপরাহ্ন
পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সারোয়ার হোসাইনকে সরিয়ে সেখানে ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

অন্যদিকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা ও গোয়েন্দা তৎপরতা নিয়ে আলোচনা তৈরি হয়। ওই ঘটনার পর গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর পর এবার গুলশান জোনের এডিসিকেও বদলি করা হলো।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন