ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত জমে উঠছে মির্জা ফয়সল ও দেলোয়ারের লড়াই ২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ হবে: সড়ক পরিবহণমন্ত্রী রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের পাঁচ সিনেমার লড়াই বিদ্যুতের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে প্রশ্ন ও আপত্তি কেন? সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের লাশ উদ্ধার ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম নায়ক রিয়াজ কি গোপনে দেশ ছেড়েছেন? ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী ‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট

আট দফা না মানলে এক দফা হবে: জামায়াত আমিরের হুঙ্কার

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৯:০২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৯:০২:৩৬ অপরাহ্ন
আট দফা না মানলে এক দফা হবে: জামায়াত আমিরের হুঙ্কার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের আট দফা দাবি মেনে না নিলে আন্দোলন এক দফায় পরিণত হতে পারে। তখন আন্দোলন আরও কঠোর হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের উদ্দেশে শফিকুর রহমান বলেন, প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে মানুষ যে আন্দোলনে নেমেছে, তা দেখে তিনি আশ্বস্ত হয়েছেন। আন্দোলনে বিজয়ী হয়ে ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পথসভায় সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. শাহিনুর আলমের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি রয়েছে।

শফিকুর রহমান বলেন, দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে। এ ক্ষেত্রে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হওয়ার ইঙ্গিত দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান