ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ ঋণ, আবেদন যেভাবে আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত ‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী? চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী ইয়েমেন উপকূলে ইরানের রাডার, বাড়ছে বিশেষজ্ঞদের আনাগোনা সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের? হজ নিবন্ধনে কত টাকা লাগছে, বাকি ৪ দিন বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৮:৩৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৮:৩৬:২০ পূর্বাহ্ন
জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার দুপুর আড়াইটায় জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি রাখা হয়েছে। দলগুলোর কাছে পাঠানো আমন্ত্রণপত্রে সংবিধান সংশোধনের বিষয়ে নিজ নিজ দল বা জোটের মতামত তুলে ধরতে বলা হয়েছে।

তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দল এ মতবিনিময়ে অংশ নিচ্ছে না বলে জানা গেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সনদে স্বাক্ষরকারী কয়েকটি দলও বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জোটটির নেতাদের বক্তব্য অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের জন্য যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তার সঙ্গে বর্তমান বিশেষ কমিটির প্রক্রিয়ার সামঞ্জস্য নেই। এ কারণে তারা মতবিনিময়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ১৩ জুলাই সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিভিন্ন দলের প্রতিনিধিদের রাখা হয়েছে এবং বিরোধী দলের প্রতিনিধিদের জন্যও সদস্য মনোনয়নের সুযোগ রাখা হয়েছে।

বিশেষ কমিটির প্রথম বৈঠকে জুলাই জাতীয় সনদকে ভিত্তি ধরে সংবিধানের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের অংশীজন, আইনজীবী, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীর মতামত নেওয়ার কথাও জানানো হয়েছে।

জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে সরকারি ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। সরকারপক্ষের বক্তব্য, সংসদের মাধ্যমে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংবিধান সংশোধন করা হবে। অন্যদিকে বিরোধী কয়েকটি দল বিশেষ কমিটির প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল