ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ ঋণ, আবেদন যেভাবে আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত ‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী? চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী ইয়েমেন উপকূলে ইরানের রাডার, বাড়ছে বিশেষজ্ঞদের আনাগোনা সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের? হজ নিবন্ধনে কত টাকা লাগছে, বাকি ৪ দিন বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি

গ্যাস সিলিন্ডারের আগুনে গাজীপুরে ৩৮ ঘর পুড়ে ছাই

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১০:৪৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১০:৪৪:৩১ পূর্বাহ্ন
গ্যাস সিলিন্ডারের আগুনে গাজীপুরে ৩৮ ঘর পুড়ে ছাই

গাজীপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে প্রায় ৩৮টি ঘর পুড়ে গেছে। এ সময় ঘরগুলোর আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩৮টি ঘর পুড়ে যায়।

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ভাড়াটিয়া স্বপ্না আক্তার বলেন, কারখানার ছুটি শেষে বাড়িতে ফিরে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও এর আগেই তাদের ঘরের সবকিছু পুড়ে যায়।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল