ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ ঋণ, আবেদন যেভাবে আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত ‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী? চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী ইয়েমেন উপকূলে ইরানের রাডার, বাড়ছে বিশেষজ্ঞদের আনাগোনা সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১০:৫২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১০:৫২:৩০ পূর্বাহ্ন
জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

রোমার মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। শনিবার সিরি আ’র এই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থাকা ইন্টারকে ঘুরে দাঁড় করান অধিনায়ক লাউতারো মার্তিনেজ। তাঁর জোড়া গোলেই হার এড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা।

মৌসুমের শুরুতে দুই দলেরই ছিল শতভাগ জয়ের রেকর্ড। ফলে এই ড্রয়ের পরও অপরাজিত থেকে একে অন্যের ওপর চাপ ধরে রাখল রোমা ও ইন্টার।

ম্যাচের শুরু থেকেই রোমা ছিল আক্রমণাত্মক। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। নাহুয়েল মলিনার বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান মানু কোনে। চলতি মৌসুমে এটি ছিল তাঁর প্রথম গোল।

প্রথমার্ধে বেশিরভাগ সময়ই চাপে ছিল ইন্টার। ২৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন মার্কাস থুরাম। কিন্তু তাঁর শট সরাসরি রোমার গোলরক্ষক মিলে স্ভিলারের হাতে চলে যায়।

এরপর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোনে। কাছ থেকে বল জালে পাঠানোর পর অফসাইডের পতাকায় প্রথমে গোলটি বাতিলের ইঙ্গিত দেওয়া হয়। পরে ভিএআরের দীর্ঘ পর্যালোচনার পর রেফারি দাভিদে মাসসা গোলের সিদ্ধান্ত দেন। এটি ছিল ২৫ বছর বয়সী কোনের ক্যারিয়ারের ষষ্ঠ সিরি আ গোল।

বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যেই ব্যবধান কমান লাউতারো। থুরামের বাড়ানো বল থেকে তাঁর নেওয়া শট রোমার গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।

এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। ৬৮ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন রোমার দনিয়েল মালেন। ভিড়ের মধ্যে বল নিয়ন্ত্রণ করে জোরালো শট নিলেও সেটি ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেজের কপালে লেগে বিপদমুক্ত হয়।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইন্টার। এক পর্যায়ে লাউতারোর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ফিরতি বল আবার তাঁর কাছেই আসে। উরু দিয়ে বল নিয়ন্ত্রণ করে এবার আর ভুল করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। সার্বিয়ান গোলরক্ষক স্ভিলারকে পরাস্ত করে ২-২ করেন তিনি।

এর ফলে দুই গোলের ঘাটতি পূরণ করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। উল্লেখ্য, ম্যাচের দিন সকালে ৮৩ বছর বয়সে মারা যান ইন্টার মিলান ও ইতালির সাবেক তারকা প্লেমেকার সান্দ্রো মাজ্জোলা। ম্যাচ শুরুর আগে দুই দল তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। ইন্টারের খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী

ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী