ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ ঋণ, আবেদন যেভাবে আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত ‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী? চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী ইয়েমেন উপকূলে ইরানের রাডার, বাড়ছে বিশেষজ্ঞদের আনাগোনা সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের? হজ নিবন্ধনে কত টাকা লাগছে, বাকি ৪ দিন বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি

বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১১:৩৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১১:৩৯:৩২ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমেই বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি।

রোববার কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে ভারতের ইনিংসের তৃতীয় ওভারে ৮ রান করার পর মাইলফলকটি স্পর্শ করেন মান্ধানা। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার সুজি বেটসকে ছাড়িয়ে যান তিনি।

এর আগে চলতি মাসেই নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও নিজের করে নেন ৩০ বছর বয়সী মান্ধানা। এশিয়া কাপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলে মিতালি রাজের ১০ হাজার ৮৬৮ রানের রেকর্ড পেছনে ফেলেন তিনি।

টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ার দিনে মান্ধানার ক্যারিয়ারেও যোগ হলো আরেকটি বড় অর্জন। সুজি বেটস ৪ হাজার ৭৫৮ রান নিয়ে এত দিন শীর্ষে ছিলেন। মান্ধানা সেই রান পেরিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় মান্ধানার পরেই রয়েছেন সুজি বেটস। শীর্ষ পাঁচে আরও আছেন ভারতের হরমনপ্রীত কৌর, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।

এ ছাড়া ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও মান্ধানার দখলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি চলতি বছর একাধিক রেকর্ড গড়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই বাঁহাতি ব্যাটার।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল