ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী আইফোন ছিনতাই, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? উত্তেজনার মধ্যেই সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক, নেপথ্যে কী? ছোট বহর, নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি সুরা আর রহমানে যেসব নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ্ঞরা কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’ দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:৩৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:৩৬:০২ অপরাহ্ন
চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘চায়না-বাংলাদেশ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার ইন দ্য নিউ এরা’ পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ সংলাপ চালুর প্রক্রিয়াও এগোচ্ছে।

চীনের সরকারি তথ্য অনুযায়ী, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় দুই দেশ সম্পর্ককে ‘চায়না-বাংলাদেশ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার ইন দ্য নিউ এরা’ পর্যায়ে উন্নীত করার বিষয়ে একমত হয়। একই ঘোষণায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ এবং কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ে ‘২+২’ সংলাপের কাঠামো নিয়ে কাজ করার কথা জানানো হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে তাঁর প্রায় চার বছরের দায়িত্বকালকে সম্মানের বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীনের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।

এর আগে ৩০ আগস্ট ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে হুমায়ুন কবির দুই দেশের সম্পর্কের নতুন গতি এবং ‘২+২’ সংলাপ চালুর বিষয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ

অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ