ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন একরাতে রাশিয়ায় ১১০০ ড্রোন ছুড়ল ইউক্রেন অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ ঋণ, আবেদন যেভাবে আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত ‘হাইব্রিড হামলার’ ভয়ে তটস্থ ইউরোপ, নেপথ্যে কী? চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ টাইফয়েডের টিকা পায়নি যেসব শিক্ষার্থী, তাদের করণীয় কী ইয়েমেন উপকূলে ইরানের রাডার, বাড়ছে বিশেষজ্ঞদের আনাগোনা সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের? হজ নিবন্ধনে কত টাকা লাগছে, বাকি ৪ দিন বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:৪৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:৪৮:০৬ অপরাহ্ন
শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিল ভারত

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে ভারত নারী ক্রিকেট দল। টসে জিতে আগে ব্যাটিং করে শেফালি ভার্মার সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৯৫ রান করেছে তারা। ফলে বাংলাদেশকে জিততে করতে হবে ১৯৬ রান।

ইনিংসের শুরুতেই মাইলফলক স্পর্শ করেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। ৮ রান করার পর মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। নিউজিল্যান্ডের সুজি বেটসকে ছাড়িয়ে মান্ধানার রান দাঁড়ায় ৪ হাজার ৭৬৫। বেটসের রান ৪ হাজার ৭৫৮।

তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মান্ধানা। নাহিদা আক্তারের বলে স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেটে সোবহানা মোস্তারির হাতে ক্যাচ দেন তিনি। ফেরার আগে ১৯ বলে ৩৭ রান করেন এই ওপেনার।

মান্ধানা ফেরার পরও ভারতের রানের গতি কমেনি। একপ্রান্তে ঝড় তোলেন শেফালি। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের সেমিফাইনালেও ফিফটি করেছিলেন এই ভারতীয় ব্যাটার।

১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৯৭ রান। এরপর বিদায় নেন গুনালান কমলিনী। সানজিদা আক্তারের বলে স্লগ সুইপ করতে গিয়ে রাবেয়া খানের হাতে ক্যাচ দেন তিনি। ১০ বলে করেন ৩ রান।

১৫ ওভার শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ১৫০। তখন ৩৮ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন শেফালি। অন্য প্রান্তে অধিনায়ক হারমানপ্রীত কৌর ছিলেন ২৭ রানে।

শেষ দিকে রাবেয়ার বলে আউট হন হারমানপ্রীত। ৩৩ বলে ৪০ রান করেন ভারতীয় অধিনায়ক।

তবে থামেননি শেফালি। ইনিংসের ১৯তম ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ পায় ভারত।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল