ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী আইফোন ছিনতাই, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? উত্তেজনার মধ্যেই সিসির সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক, নেপথ্যে কী? ছোট বহর, নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি সুরা আর রহমানে যেসব নেয়ামতের কথা তুলে ধরা হয়েছে আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা প্রথমবারের সিপিএলের শিরোপা জিতল অ্যান্টিগা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ্ঞরা কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’ দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে শুভসূচনা বাংলাদেশের ‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে? আইসিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৩:১০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৩:১০:১৮ অপরাহ্ন
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

সরকারি ক্রয় ব্যবস্থায় প্রতিযোগিতা বাড়ানো, দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং ক্রয়প্রক্রিয়াকে আরও আধুনিক করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬’ কার্যকর রয়েছে।

জাতীয় সংসদ ৯ এপ্রিল আইনটির সংশোধনী বিল পাস করে। পরদিন রাষ্ট্রপতির সম্মতির পর ১০ এপ্রিল এর গেজেট প্রকাশিত হয়। এর আগে ২০২৫ সালের ৪ মে জারি করা ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ থেকেই এসব সংস্কারের ভিত্তি তৈরি হয়।

সংশোধিত আইনে সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি অর্থের সর্বোত্তম মূল্য, দক্ষতা, নৈতিকতা, গুণগতমান ও টেকসই ক্রয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) তথ্য অনুযায়ী, সংশোধনীর উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ের নির্মাণকাজে ১০ শতাংশ কম-বেশি মূল্যসীমা প্রত্যাহার, সরকারি ক্রয়ে ই-জিপির ব্যবহার বাধ্যতামূলক করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রে যৌথ উদ্যোগের ক্ষেত্রে স্থানীয় অংশীদার অন্তর্ভুক্তির বিধান।

এ ছাড়া টেকসই সরকারি ক্রয়, গুণগতমান ও দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সরকারি ক্রয় ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যেও বিভিন্ন বিধান যুক্ত হয়েছে।

বিপিপিএ জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে সরকারি ক্রয়ে নতুন করে ম্যানুয়াল বা অফলাইন দরপত্রের অনুমোদন দেওয়া হবে না। ফলে ই-জিপির মাধ্যমে সরকারি ক্রয় কার্যক্রম পরিচালনার বিষয়টি আরও জোরদার হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ

অপ্রতিমের বাবার দোকানে ১০ দিন আগে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ