ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬ অপ্রতিমের মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু সীমান্তে পড়ে থাকা বাংলাদেশি শিশুর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও অপমানজনক শাস্তি নিষিদ্ধ শেরেবাংলা নগরে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা মঞ্চে ‘বুক চেপে’ পড়ে গেলেন সালমান, কি হয়েছিল? ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১১:২৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১১:২৫:৫৪ অপরাহ্ন
আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে লরির ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। বিস্ফোরণের সময় ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে আরও এক নারী নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার কাছে প্রীতি গ্রুপের এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে দাঁড়িয়ে থাকা লরিতে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর লরির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লরির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। মরদেহগুলো মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিস্ফোরণের তীব্রতায় লরি বা সিলিন্ডারের একটি অংশ ছিটকে পাশের এলাকায় গিয়ে মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) নামের এক নারীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়নব গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।

জয়নবের মেয়ের ভাষ্য, তিনি জামগড়ায় দর্জির কাজ করেন। কয়েক দিন আগে তার মা তার বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় তিনি দোকানের ভেতরে কাজ করছিলেন এবং তার মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণ হলে সিলিন্ডারের একটি অংশ এসে তার মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলেও আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানার সামনে থাকা একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি কোম্পানির পরিত্যক্ত জায়গায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সড়কে থাকা এক নারী ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান

গাজী নজরুল জামায়াতের কেউ নন, তার স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের: হামিদুর রহমান