ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল, ম্যাচ শেষে ধাক্কাধাক্কি ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা হাম-ডেঙ্গুর সঙ্গে মৌসুমি ‘ফ্লু’, উপসর্গ বুঝে ব্যবস্থা নেওয়ার তাগিদ বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে কি প্রভাব পড়বে? বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭ চুয়েটে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মৌসুমি সর্দি-কাশি এড়াতে যে সহজ অভ্যাসের পরামর্শ বিশেষজ্ঞদের চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ করবেন? ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা

আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল, ম্যাচ শেষে ধাক্কাধাক্কি

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০২:০৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০২:০৪:৪১ অপরাহ্ন
আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল, ম্যাচ শেষে ধাক্কাধাক্কি

ফুটবলের মতো ভলিবলেও ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে উত্তেজনার কমতি নেই। দক্ষিণ আমেরিকান ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখা গেল সেই উত্তাপ। রিও ডি জেনিরোর ফাইনালে আর্জেন্টিনাকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শিরোপার পাশাপাশি এই জয়ের ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি টিকিটও নিশ্চিত করেছে তারা।

ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। তিন সেটেই আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্বাগতিকরা। সেটগুলোর ফল ছিল ২৫-২০, ২৫-২৩ ও ২৫-২০।

তবে ম্যাচের উত্তাপ কেবল কোর্টের লড়াইয়েই সীমাবদ্ধ থাকেনি। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

শেষ পয়েন্ট জিতে ব্রাজিলের খেলোয়াড় দারলান আর্জেন্টিনার খেলোয়াড়দের দিকে হাত নেড়ে বিদায়ের ইঙ্গিত দেন। এ অঙ্গভঙ্গির পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় তাঁর দিকে এগিয়ে গেলে শুরু হয় বাগ্‌বিতণ্ডা।

একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে। ফলে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই ম্যাচের শেষটা হয়ে ওঠে উত্তপ্ত।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান

শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান